চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চকবাজার থানা ব্যারাকের বাথরুম থেকে উদ্ধার হওয়া পুলিশ সদস্যের মরদেহ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের চকবাজার থানা ব্যারাকের বাথরুম থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম অহিদুর রহমান (৩২)। তিনি চকবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

অহিদুরের বাড়ি নোয়াখালীর কবিরহাটের বনি দত্ত বাজারে, তার বাবার নাম মো. শহিদুল্লাহ।

রোববার সকালে বাথরুমে দীর্ঘক্ষণ থাকার পরেও বের হলে সহকর্মীদের সন্দেহ হয়। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে অহিদুরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘অহিদুর রহমান রাতে ডিউটি শেষে ঘুমিয়েছিলেন। সকালে বাথরুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর