চট্টগ্রাম ও রাজশাহী বোর্ড: খাতা পুনর্মূল্যায়নে পাস করল ৪৪৬ পরীক্ষার্থী

চট্টগ্রাম ও রাজশাহী বোর্ড: খাতা পুনর্মূল্যায়নে পাস করল ৪৪৬ পরীক্ষার্থী
ছবি: বাসস
Advertisement
Advertisement

চট্টগ্রাম ও রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে চট্টগ্রামে অকৃতকার্য হওয়া ৩৯৩ জন এবং রাজশাহীতে ৫৩ জন পরীক্ষার্থী পাস করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল পরিবর্তনের পর জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে ওই দুই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, চলতি বছর মোট ২৮ হাজার ৩৪১ জন শিক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাদের এখ লাখ ১০ হাজার ২২৯টি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়। পুনর্মূল্যায়নের পর এক হাজার ২৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৩৯৩ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

এর আগে ১৬ অক্টোবর সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশিত হয়। ঘোষিত ফলাফলে পাসের হার দেখা যায় ৫২ দশমিক ৫৭ শতাংশ। যা গতবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ কম। এ ছাড়া গতবছরের চেয়ে প্রায় চার হাজার কমে জিপিএ-৫ পান ছয় হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী।

এদিকে রাজশাহী বোর্ডের ফলাফলে দেখা গেছে, চলতি বছর ২৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী ৮২ হাজার ২২৩টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। তাদের মধ্যে ১২১ জনের ফল পরিবর্তন হয়েছে। ফলাফল পরিবর্তনের পর জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। ফেল থেকে পাস করেছেন ৫৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad