ষড়যন্ত্র করে কোনো লাভ নেই: আব্দুস সালাম

ষড়যন্ত্র করে কোনো লাভ নেই: আব্দুস সালাম
আব্দুস সালাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। যারা গণভোটের কথা বলছে, তাদের সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। যদি শেখ হাসিনা ভারতে বসে তার নেতাকর্মীদের না ভোট দেওয়ার নির্দেশ দেন, তাহলে দেশের পরিস্থিতি কী হবে!’

তিনি আরও বলেন, ‘এখনও দেশে প্রকৃত গণতন্ত্র আসেনি। কয়েকজন রাজনৈতিক নেতা মিলে ঠিক করবে দেশ চলবে—এই ক্ষমতা তাদের কে দিয়েছে? তারা জনগণের কাছে যেতে ভয় পায়। আমরা জানি না জনগণ কাকে ভোট দেবে—বিএনপিকে না অন্য কাউকে। তবে আমরা বিশ্বাস করি, জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।’

সোমবার বিকালে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামে ‘বল্লামুখা স্থায়ী বাঁধ চাই, জীবন-সম্পদ ও পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাকে বাঁচাতে চাই’—এই দাবিতে আয়োজিত ব্যতিক্রমধর্মী ‘মাটির বৈঠক, মাঠে-মাটিতে কথা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মশাল মিছিল। ছবি: টাইমস

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্যসচিব মাহবুবুল হক মজুমদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে একটি মশাল মিছিল বের হয়ে নিজকালিকাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad