মুরাদের অভিষেক, টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মুরাদের অভিষেক, টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তাইজুল ইসলামের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন হাসান মুরাদ। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। বাংলাদেশের ১০৮-তম টেস্ট ক্রিকেটার তিনি, অভিষেক ক্যাপ পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের হাত থেকে।

ছয় ব্যাটার, তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ফিরেছেন একাদশে। পেস আক্রমণে নাহিদ রানা ও হাসান মাহমুদ। আয়ারল্যান্ডেও টেস্ট অভিষেক হচ্ছে দুজনের। ক্যাড কারমাইকেল ও জর্ডান নিল।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমিচায়েল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad