ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন তাসনিম জারা
মনোনয়ন ফরম সংগ্রহের পর তাসনিম জারা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

এক ফেসবুক পোস্টে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একথা নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘ডা. তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, মান্ডা, সবুজবাগ)।

সোমবার রাত ১০টার দিকে ঢাকার বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জারা। তার হাতে মনোনয়পত্র তুলে দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এসময় নেতাকর্মীরা দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে স্লোগান দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড অর্থাৎ সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। এ আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad