এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৫
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: অনিক রহমান/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার বাংলামোটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১ টার দিকে সেখানে মোট ৫টি ককটেল ছোঁড়া হয়।

এনসিপির যুদ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, ৫টি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়নি।

তিনি জানান, ককটেল মেরে মোটর সাইকেলে করে পালানোর সময় নিক্ষেপকারী ৫ জনকে ধাওয়া দিয়ে আটক করেছে এনসিপির নেতাকর্মীরা। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে এবং সোয়া ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে এসব ককটেল বিস্ফোরণ করা হয়।

সোমবার সকালে ধানমণ্ডি, মোহাম্মদপুর ও মিরপুরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad