খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী গণধর্ষণের প্রতিবাদে বিএমএসসি

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী গণধর্ষণের প্রতিবাদে বিএমএসসি
বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ঢাকা মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাগড়াছড়িতে তিন ‘সেটেলার’ কর্তৃক এক পাহাড়ি কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) ঢাকা মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার রাজধানীর শাহবাগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সঞ্চালনা করেন বিএমএসসি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক উসাইন মারমা। স্বাগত বক্তব্যে সাচিং মারমা বলেন, ‘পাহাড়ে ধর্ষণ, নিপীড়ন, হত্যাকাণ্ড পাহাড়িদের উচ্ছেদ করে সেটেলারদের বসবাস স্থাপনের অংশ। প্রশাসন ধর্ষকদের রক্ষা করতে নানা অপচেষ্টা চালায়, যার ফলে ধর্ষিতারা ঘরবন্দী হয়ে পড়ে।’

বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি লাল রি থাং বম বলেন, ‘১৯৭১ থেকে পাহাড়িদের ওপর সহিংসতা বেড়েছে, বিশেষ করে কল্পনা চাকমা গুম হওয়ার পর। এসব ঘটনা মেইনস্ট্রিম গণমাধ্যমে প্রচারিত হয় না।’

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়ি কিশোরীর ধর্ষণের ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে, এবং এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রে লড়াই চালিয়ে যাব।’

ডাকসু সদস্য হেমা চাকমা বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করলে সাম্প্রদায়িক ঘটনা বানানোর চেষ্টা হয়, যা প্রশাসনকে উপলব্ধি করতে হবে।’

পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা বলেন, ‘ধর্ষণের বিচারহীনতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং নারীদের কন্ঠস্বর রোধ করাই এর মূল কারণ।’

সমাবেশটি পাহাড়ে পাহাড়ি নারীদের বিরুদ্ধে সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad