জুলাই আন্দোলনে ‘গুলি চালানো’ আ.লীগ কর্মী গ্রেপ্তার

জুলাই আন্দোলনে ‘গুলি চালানো’ আ.লীগ কর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার সুমন আহমেদ শুভ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সুমন আহমেদ শুভ (৩৮) নামে ওই ব্যক্তি ২০২৪ সালে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ কাজী রফিক টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালান। এসময় সুমন আহমেদ শুভকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার সুমন পলাতক ওয়ার্ড কাউন্সিলর রাজিবের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড ছিলেন।

আরও পড়ুন

ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল সংগঠিত করা এবং মিছিলের নেতৃত্ব দেওয়ার সঙ্গে তিনি জড়িত বলেও জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, ‘পরবর্তী তদন্তে জানা যায় যে, সে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের ওপর গুলি চালনায় সরাসরি জড়িত ছিল, যার ভিডিওসহ প্রমাণ পাওয়া গেছে। সে প্রথমে তার কাছে একটি আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে, তবে তার কথা অনুাযায়ী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তা পাওয়া যায়নি।’

সেনাবাহিনীর এই অভিযান সম্পর্কে কথা হয় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তার সঙ্গে।

তিনি জানান, সকালে একটি সূত্রের মাধ্যমে  জুলাই আন্দোলনের ছাত্রদের উপর গুলি করা এই ব্যক্তির সন্ধান পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি ভিডিও ফুটেজে তাকে আগ্নেয়াস্ত্রসহ দেখা যাওয়ার কথা তিনি স্বীকারও করেন।

যদিও তাকে নিয়ে অস্ত্রটি উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালালেও সেটি পাওয়া যায়নি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে বিভিন্ন জায়গায় আরও অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad