ওয়াকিটকির বার্তা ফাঁস: রিমান্ডে সিএমপি কনস্টেবল

ওয়াকিটকির বার্তা ফাঁস: রিমান্ডে সিএমপি কনস্টেবল
ছবি: সিএমপি'র ওয়েবসাইট থেকে নেওয়া।
Advertisement
Advertisement

ওয়াকিটকির বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। সিএমপি কমিশনার হাসিব আজিজের দেওয়া গোপন বার্তা ফাঁসের অভিযোগে রোববার গ্রেপ্তার হন কনস্টেবল অমি।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা অমি দাশকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন শুনানি শেষে কনস্টেবল অমির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য জানান।

অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। গ্রেপ্তারের সময় তিনি প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন ওই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ অমির বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন

সিএমপি জানায়, ১২ আগস্ট রাতে ওয়াকিটকিতে মাঠে থাকা কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশ দেন কমিশনার । সেখানে তিনি অস্ত্র বা ধারালো কিছু দেখামাত্র গুলি চালানোর পাশাপাশি ‘লাইভ অ্যামুনেশন’ (তাজা অস্ত্র) ব্যবহারের নির্দেশ দেন।

তার ওই নির্দেশনা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গোপনীয় ওই বার্তা ফাঁস ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনে কনস্টেবল অমি দাশের সম্পৃক্ততা পায় তদন্ত কর্মকর্তারা।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ। তদন্তের ভিত্তিতেই অমি দাশকে গ্রেপ্তার করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad