তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন ফখরুল

তৌকিরের পরিবারকে সমবেদনা জানালেন ফখরুল
ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসভবনে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসে তৌকিরের বাসভবনে যায় মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দল।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর, চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ।

সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad