রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ তারেককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে মিরপুর মডেল থানাধীন লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি ।


