খুলনায় জয় ঢালী হত্যা: বি কোম্পানির দুই সদস্য আটক

খুলনায় জয় ঢালী হত্যা: বি কোম্পানির দুই সদস্য আটক
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

খুলনায় জয় ঢালী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই সন্দেহভাজন আসামি এবং অপরাধী চক্র বি কোম্পানির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে খুলনা জেলার রূপসা থানাধীন মোসাব্বারপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

আটক আসামিরা হলেন রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে ফেরদৌস হোসেন লাদেন (২৩) এবং খুলনা মহানগরীর সোনাডাঙা থানার নাজিরঘাট এলাকার আতিয়ার শেখের ছেলে রানা শেখ আকাশ (২৫)।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, মোসাব্বারপুর এলাকায় বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। এ সময় জয় ঢালী হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার সন্দেহে ও অপরাধচক্র বি কোম্পানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফেরদৌস হোসেন লাদেন ও রানা শেখ আকাশকে আটক করে রূপসা থানায় হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad