গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাইনবোর্ড এলাকায় উত্তেজনা

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাইনবোর্ড এলাকায় উত্তেজনা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়। এতে মহাসড়ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে নেমে আসেন। পরে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকাতেও শ্রমিকেরা জড়ো হয়েছিলেন। তাদের সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সালনা, রাজেন্দ্রপুর, সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad