চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক মো. ইনামুল হক ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

আটকের বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন,বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠলে স্থানীয় জনগণ তাকে স্কুলের ভেতর আটকে রাখে। পুলিশ বিষয়টি জানতে পেরে ঐ শিক্ষককে স্কুল থেকে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad