মোটরসাইকেলের সামনের নম্বর এক লাইনে লেখার সুযোগ

মোটরসাইকেলের সামনের নম্বর এক লাইনে লেখার সুযোগ
Advertisement
Advertisement

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে নম্বর লেখার সুযোগ রেখে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার।

একই সঙ্গে নম্বরপ্লেটের আকার, নকশা ও নম্বর প্রদর্শনের বিন্যাস নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে।

রোববার সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংশোধনী জারি করা হয়। বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে।

সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধির মোটরসাইকেলের নম্বরপ্লেট-সংক্রান্ত বিধানে এ সংশোধন আনা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে প্রচলিত দুই লাইনের বিন্যাসের পাশাপাশি এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার সুযোগ থাকবে। একই সঙ্গে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, সংখ্যার মধ্যবর্তী ফাঁকা স্থান এবং প্রয়োজন অনুযায়ী হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে বিআরটিএ।

আরও পড়ুন

এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতাও নির্ধারণ করতে পারবে সংস্থাটি।

এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী প্রচলিত বিন্যাসের পাশাপাশি বিকল্প বিন্যাস ব্যবহার করা যাবে।

সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নম্বরপ্লেটের দৃশ্যমানতা বাড়বে এবং শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারে সুবিধা হবে।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, বর্তমানে বিভিন্ন ধরনের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক নয়। অনেক মোটরসাইকেলে প্রচলিত আকারের নম্বরপ্লেট স্থাপন করা কঠিন হওয়ায় এ সংশোধনী আনা হয়েছে।

বিভাগটি আরও জানায়, সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ (এএনপিআর) প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সহজে শনাক্ত করা সম্ভব হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad