মিরপুর ১০ নম্বর সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ

মিরপুর ১০ নম্বর সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ
Advertisement
Advertisement

সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর ১০ নম্বরের সড়ক আবারও অবরোধ করেছে গার্মেন্টস কর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।

এর আগে গত বৃহস্পতিবারও কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad