৫০ উইকেটের ক্লাবে নাইম

৫০ উইকেটের ক্লাবে নাইম
ছবি: বিসিবি
Advertisement
Advertisement

বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্পিনার নাইম হাসান। বলের হিসাবে দেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ডেলিভারিতে এই কীর্তি গড়েছেন তিনি। ভেঙেছেন মেহেদি হাসান মিরাজের রেকর্ড।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ ওভার ৫ বল করে ৩৩ রানে ৪ উইকেট নেন নাইম। ক্যারিয়ারের ১৬তম টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই মাইলফলকে পৌঁছাতে নাইমের লেগেছে ২ হাজার ৮৫৬টি বল। এর আগে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম বলে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল মেহেদি হাসান মিরাজের। ১৩ টেস্টে ৩ হাজার ৫১২ বল করে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad