দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। কিন্তু লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়েছে স্বাগতিকেরা। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ন চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রেভস ১৫ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনে চন্দরপল ৫৬ এবং গ্রেভস ৪৬ রানে আউট হন। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক রোস্টন চেজ অপরাজিত ৪৩, জশুয়া বিশপ ১৫ ও শামার জোসেফ ৪ রান করেন। শেষ পর্যন্ত ২৪৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

বল হাতে বাংলাদেশের হয়ে নাইম হাসান ৪টি এবং মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৩, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় শূন্য এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ নেন ৩ উইকেট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad