জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি

জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি
Advertisement
Advertisement

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান, নিয়মিত স্ক্রিনিং ও স্বাস্থ্যশিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মার্কস নার্সিং কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি–২০২৬’।

বৃহস্পতিবার সকালে মার্কস নার্সিং কলেজ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যৌথ উদ্যোগে  কলেজ হলরুমে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নাসিমা পারভীন বলেন, জরায়ুমুখ ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য জনস্বাস্থ্য সমস্যা। যথাসময়ে এইচপিভি টিকাদান ও নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। নার্সিং পেশার শিক্ষার্থীদের শুধু চিকিৎসাসেবা নয়, বরং সমাজ গঠনেও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে কোর্স কো-অর্ডিনেটর নয়ন হালদার তার বক্তব্যে সামাজিক সংকোচ ও ভয় কাটিয়ে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, নার্সিং শিক্ষার্থীরা ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মী হিসেবে রোগীদের সঠিক পরামর্শদানে অগ্রণী ভূমিকা পালন করবেন।

আলোচকরা এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০৩০ সালের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার নির্মূলের কৌশল নিয়ে করেন। এসময় তারা নারীদেরকে অস্বাভাবিক রক্তপাত বা স্রাবের মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যৎ নার্সদের দায়িত্বশীল করে তুলতে এ ধরনের সচেতনতামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad