নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবির অভিযান, অস্ত্র উদ্ধার

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবির অভিযান, অস্ত্র উদ্ধার
উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নরসিংদীতে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি ১১। বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন এসআরবি ১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ছয় রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড থ্রি নোট থ্রি গুলি, ২১ রাউন্ড ছোট পিস্তলের গুলি, ছয়টি ব্ল্যাংক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড শটগানের সীসা কার্তুজ, নয়টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।

আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ এর একটি দল নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিচালিত এই তল্লাশি অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও পড়ুন: নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad