বনশ্রীতে পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মুহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ জুবায়ের জানান, দক্ষিণ বনশ্রীর এফ ব্লক, ৯/৫ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন পাকিস্তানি ওই নাগরিক। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জামালপুর থানা এলাকায়। বাবার নাম নাজির আহমেদ। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীকে বিয়ে করেছিলেন। তাকে নিয়েই বনশ্রীর ওই বাসায় থাকতেন। তবে কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে যান।

এসআই জানান, স্ত্রীকে ফিরিয়ে আনতে শাহবাজ দুইদিন আগে সাতক্ষীরা গিয়েছিলেন। তবে আনতে ব্যর্থ হন। পারিবারিক এসব কারণে তিনি সোমবার রাতে যেকোনো সময় রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। খবর পেয়ে সোমবার রাত ৩টার দিকে ওই বাসার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad