কালীগঙ্গা নদীতে যাত্রীবোঝাই ট্রলার একদিকে হেলে পড়ে নি‌খোঁজ ২

কালীগঙ্গা নদীতে যাত্রীবোঝাই ট্রলার একদিকে হেলে পড়ে নি‌খোঁজ ২
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলার একদিকে হেলে পড়ে এক নারী ও তার আট বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়েছে।

সোমবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে শ্রীরামকাঠী থেকে ভরতকাঠী যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নারী রিনা বেপারি (৩৫) ও তার মেয়ে অর্জিতা বেপারি নেছারাবাদ উপজেলার ভরতকাঠীর বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, শ্রীরামকাঠীতে মেয়েকে নিয়ে অষ্টমীর পূজা দেখা শেষে ওই ট্রলারে করে বাড়ি ফিরছিলেন রিনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ৩০ থেকে ৪০ জন যাত্রী এবং আটটি মোটরসাইকেল ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাই করে ট্রলারটি ছাড়ার পরপরই একদিকে কাত হয়ে পড়ে। এ সময় অনেক যাত্রী ও মোটরসাইকেল নদীতে পড়ে যায়। পড়ে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও রিনা ও তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার অভিযানে অংশ নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদের খবর দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad