কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি

কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস
Advertisement
Advertisement

সারা দেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার।

দেশের সব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সদস্য সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের চিহ্নিত করা, গ্যাং কালচারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং এ বিষয়ে দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করতেই এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সম্প্রতি সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি তাদের পেছনে থাকা পৃষ্ঠপোষকদের শনাক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের উপজেলা আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যপরিধি বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা, ছিনতাই, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমিটির সভাপতি করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নিয়মিত সভা করার কথা বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad