যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হেনস্থার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা সেখানে কোনো ঘাটতি হয়েছে কিনা সরকার নিশ্চয়ই সেটা ক্ষতিয়ে দেখবে।
তিনি বলেন, ‘এর আগেও বিদেশে অভিনেত্রী হেনস্তার শিকার হয়েছিল তারপর থেকে যে লিগাল প্রসেস শুরু হয়েছে আমি সেটার ব্যাপারে জানি। এ ক্ষেত্রে বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই তারা যদি এ ধরনের চেষ্টা অব্যাহত করেন এটা আনচ্যালেঞ্জ তাদের ছাড় দেওয়া হবে না।’
স্থানীয় সময় সোমবার বিমানবন্দরের লবি দিয়ে যাওয়ার সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে কয়েকজন অবমাননাকর মন্তব্য করেন ও চিৎকার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের কেউ কেউ ইউনূসের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে, ওই ব্যক্তিদের ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার ও গণতন্ত্র ক্ষুণ্ন করার অভিযোগ তুলতে দেখা যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস হুইলচেয়ারে বসে ছিলেন। সেই সময় কয়েকজন তার কাছে গিয়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন।
ভিডিওতে এক ব্যক্তিকে তার উদ্দেশে বারবার বলতে শোনা যায়, ‘আপনি এখানে কেন এসেছেন?’ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ইউনূসের সফরসঙ্গীরা তাকে বিমানবন্দরের ভেতরে আরও নিরাপদ একটি স্থানে নিয়ে যান।


