রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ এবং গুলশান আরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিবি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও লেফটেন্যান্ট গুলশান আরাকে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান জানান, সাবেক দুই সেনা কর্মকর্তার একজনকে ডিওএইচএস এবং আরেকজনকে পল্লবী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির সূত্র জানায়, রোববার রাতে গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের যোগসাজশের তথ্য রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

আরও পড়ুন: তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad