ঢাবির ৫৪তম সমাবর্তনের তারিখ ঘোষণা  

ঢাবির ৫৪তম সমাবর্তনের তারিখ ঘোষণা  
একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় সমাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে।

রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ৫৪তম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন ও এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের আবেদন শুরু হবে আগামী ১ নভেম্বর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সভায় একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

সভাপতির বক্তব্যে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad