নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
সাহাব উদ্দিনের মরদেহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা আন্দাবাড়ি গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা সাহাব উদ্দিন (৬০) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন নিয়মিত নেশা করতেন। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার ইয়াফিন আবারও নেশাগ্রস্ত হয়ে তার বাবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তার বাবাকে বটি-দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি শফিকুল ইসলাম বলেন, হয়ত নেশার টাকার জন্যেই ইয়াফিন তার বাবাকে হত্যা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad