তেজগাঁওয়ে ফুয়াং ক্লাব ও বারে অভিযান

তেজগাঁওয়ে ফুয়াং ক্লাব ও বারে অভিযান
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁওয়ে ফুয়াং ক্লাব ও বারে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)।

শনিবার বিকাল ৪টার দিকে শুরু করে রাত পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে যৌথ অভিযান চলে।

এর আগে ১ অক্টোবর রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামে একটি ওয়্যারহাউজে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে যৌথ অভিযান চালানো হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে ওই অভিযান চালায়। ‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে মোট চারটি গুদাম সিলগালা করা হয়। এর মধ্যে দুটি বৈধ গুদামও ছিল।

আরও পড়ুন

এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বিভিন্ন বারে একযোগে অভিযান চালানো হয়। ওই অভিযানে রুচিতা, ব্লেজার ক্লাউস ও কয়লা বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।

তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে পাওয়া বিষয়গুলো বিশ্লেষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে কর্মকর্তারা আরও জানান, রাজধানীর বারগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় শনিবার ফুয়াং ক্লাবে আবারও অভিযান চালাল আইনশৃঙ্খলা বাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad