ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার মো. মারুফ (২১) ও স্বাধীন (২০)।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ওই ছাত্রীর মা কাজে বের হন। বাড়িতে একা ছিল মেয়েটি। দুপুর ৩টার দিকে মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুন

সন্ধ্যায় বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন তার মা। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দেন।

মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত তাদের উপযুক্ত শাস্তি দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আমরা আশা করি, এ রায়ের মাধ্যমে অপরাধ প্রবণতা কমবে ও বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad