ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা
Advertisement
Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণকারী ৬ জন প্রার্থীরই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

​মঙ্গলবার জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্যাদি সঠিক থাকায় সকলের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

​মনোনয়ন বৈধ হওয়া ৬ প্রার্থী হলেন, মির্জা ফয়সল আমিন– বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ওবায়দুল্লাহ মাসুদ– বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দেলাওয়ার হোসেন– বাংলাদেশ জামায়াতে ইসলামী, মো. খাদেমুল ইসলাম– ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. আব্দুল আলীম নিজামী– বাংলাদেশ খেলাফত আন্দোলন, হোসেন মোহাম্মদ ওমর ফারুক– বাংলাদেশ কংগ্রেস।

​মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তিনি নির্বাচনে অংশ নেওয়া সকল দল ও প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

​নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad