ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিহত রোকন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা, মুখ বাঁধা রোকন আহমেদ জয় (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ পূর্ব নয়াহাটি এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিজ বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ভৈরব থানায় খবর দেয় স্থানীয়রা। পড়েপুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠায়।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে জয় সিঙ্গাপুর পাড়ি জমান। সেখানে দুই বছর থাকার পর এক মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন।

স্থানীয় বাসিন্দা লোকমান মিয়া বলেন, রাত আনুমানিক ২টার দিকে ঘর থেকে ডেকে নিয়ে হাত,পা ও মুখ বেধে দুর্বৃত্তরা বাড়ির সামনে শ্বাসরোধ করে জয়কে হত্যা করে। পরে তাকে উঠানের একটি গাছে ঝুলিয়ে রেখে যায়। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad