২৭ বছর আত্মগোপনে থাকার পর এরশাদ সিকদারের সহযোগী গ্রেপ্তার

২৭ বছর আত্মগোপনে থাকার পর এরশাদ সিকদারের সহযোগী গ্রেপ্তার
গ্রেপ্তার জয়নাল সরদার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনার সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি। দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

শনিবার রাত ১০টা ৫০ মিনিটে এসআরবি-৬ এবং এসআরবি-৮ এর সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের বাসিন্দা।

এসআরবি সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। শুনানি শেষে আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া, হত্যার পর লাশ গুম করার অপরাধে তাকে আলাদাভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

আরও পড়ুন

মামলার রায় ঘোষণার পর থেকেই জয়নাল সরদার পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে ২৭ বছর আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তাকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সংশ্লিষ্ট মামলায় এজাহার নামীয় মোট আটজন আসামি ছিল। যার মধ্যে খুলনার সন্ত্রাসী এরশাদ শিকদার ১নং আসামি ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad