পোশাক কারখানায় আগুনে নিহত ৪ জনের পরিবারকে নগদ সহায়তা

পোশাক কারখানায় আগুনে নিহত ৪ জনের পরিবারকে নগদ সহায়তা
আশুলিয়ার পোশাক কারখানায় আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের জামগড়ায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দূর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া করা হয়েছে।

বুধবার বিকালে চার পরিবারকে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে তিন লক্ষ টাকা করে নগদ অর্থ সহায়তা দেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম।

কাপড়ের দোকানদার জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম,কাভার্ড ভ্যানের ড্রাইভার শামছুল আলম ও কাভার্ড ভ্যানের হেলপার মানিকের পরিবার এই নগদ অর্থ সহায়তা পান।

এ সময় বিজিএমইএর হেড অফ ক্রাইসিস মনসুর খালেদ,আরবিটেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম,প্রিটি গ্রুপের এডমিন ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, জিএম মহাব্যবস্থাপক প্রশাসন কর্নেল অবসরপ্রাপ্ত আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলাম সহ শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০ সেপ্টেম্বর সাভারের জামগড়ায় কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ ঘটনায় আগুন লেগে আটজন নিহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত যাদের লাশ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাদের লাশ শনাক্তের পরে সমপরিমান ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কতৃপক্ষ। এছাড়াও কারখানার পক্ষ থেকে প্রত্যেককে লাশ দাফনের জন্য পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে দুই জনকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে ।

বাকিদের লাশ পুড়ে কয়লা হওয়ায় ডিএনএ টেষ্ট করার পর তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad