শিশুদের নিখোঁজ ও হত্যা নিয়ে আসকের উদ্বেগ

শিশুদের নিখোঁজ ও হত্যা নিয়ে আসকের উদ্বেগ
আইন ও সালিশ কেদ্রের (আসক) লোগো। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লায় শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে সংস্থাটি নিখোঁজ হওয়া শিশুদের দ্রুত উদ্ধার, হত্যায় জড়িতদের শাস্তি এবং উদ্ধারকাজে অবহেলা থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি জানিয়েছে।

আসকের সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন সহিংসতায় মোট ২৫৪ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে আসক জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও ২ হাজার ৩৮ জন এখনো নিখোঁজ। তবে নিখোঁজের তথ্য পরবর্তীতে হালনাগাদ না হওয়ায় এতে কিছুটা বিভ্রান্তির সুযোগ থাকার কথা পুলিশ জানিয়েছে।

এক বিবৃতিতে আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান বলেন, নিখোঁজ হওয়া শিশুদের বিষয়ে একটি সমন্বিত ও নিয়মিত হালনাগাদ জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। নিখোঁজের পর মরদেহ উদ্ধারের প্রতিটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানায় সংস্থাটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad