ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জন এবং মৃতের সংখ্যা ১৭৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ৯৪১ জন পুরুষ এবং ৫৪৩ জন নারী। বয়সভিত্তিক হিসাবে ১৬ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২০৪ জন এবং ২১ থেকে ২৫ বছর বয়সী ১৯৫ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন পুরুষ এবং তিনজন নারী। তাদের মধ্যে ২১ থেকে ২৫, ৩৬ থেকে ৪০, ৪১ থেকে ৪৫ এবং ৭৬ থেকে ৮০ বছর বয়সী রোগী ছিলেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৫ শতাংশ এবং নারীর ৩৭ দশমিক ৫ শতাংশ। তবে মৃতদের মধ্যে নারীর হার ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষের ৪৭ দশমিক ৪ শতাংশ।

চলতি বছর এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৫৬৪ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৮ হাজার ২৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় এ সংখ্যা ৯ হাজার ৬৯৬। এছাড়া বরিশাল বিভাগে ৮ হাজার ২৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত্যুর হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সবচেয়ে বেশি ৫১ জনের মৃত্যু হয়েছে। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad