বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রম ও গবেষণার অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
উপাচার্য আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় প্রস্তাবিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন।


