ঢাকা-পাটুরিয়া মহাসড়কে হানিফ বাস খাদে, আহত ১৩

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে হানিফ বাস খাদে, আহত ১৩
খাদে পড়া বাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের গোয়ালখালী হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ৪০ থেকে ৪২ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ৪ থেকে ৫ জনকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত থাকলেও নিহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকেই বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর