ঢাকার বিভিন্ন জায়গা থেকে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার

ঢাকার বিভিন্ন জায়গা থেকে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার শাহবাগ, মতিঝিল, যাত্রাবাড়ী ও কামরাঙ্গীরচর এলাকার আলাদা আলাদা জায়গা থেকে এক নারীসহ ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের কারও নাম পরিচয় জানা যায়নি। তারা সবাই ভবঘুরে প্রকৃতির।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। এসআই মো. আসাদুজ্জামান জুয়েল মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন

মতিঝিল নটরডেম কলেজের বিপরীত পাশের রাস্তা থেকে ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে উদ্ধার করে সোমবার সকালে ঢাকা মেডিকেলে ভর্তি করান পথচারীরা। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি সেখানে মারা যান।

শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেলের পাশ থেকে ৩০ বছর বয়সী নারী ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশ থেকে ৩০ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করেন এসআই বিজয় মন্ডল। তিনি জানান, তারা দুজনই ভবঘুরে। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (এসআই) প্রাণেশ্বর দাস জানান, সোমবার সকালে জাউলাহাটি এলাকা থেকে উদ্ধার করা হয় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর