নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় টাইমস অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার বিকালে নোয়াখালী জেলা প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে টাইমস অব বাংলাদেশের নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমসের উপদেষ্টা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আহমেদ পেয়ার ও ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন।

আরও পড়ুন

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সমাজ গঠনে টাইমস অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, বৈশাখি টিভির জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মানিক ভূইয়া, দৈনিক ডেইলি সানের প্রতিনিধি আকাশ মোহাম্মদ জসিম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, কালের কন্ঠ, আমার দেশের জেলা প্রতিনিধি আজাদ ভূইয়া, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সুমন ভৌমিক, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাএখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভ, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কামরুল কানন, ঢাকা স্ট্রিমের নোয়াখালী জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন,আনন্দ বাজারের জেলা প্রতিনিধি দ্বীপ আজাদ, সিরাজ উদ্দিন ও ফজলুল কাদের চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর