কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশের পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলছিল যমজ দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে তাদের দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

এরপর শিশু দুটিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ঘটনাটি এখনো কেউ আমাদের অবগত করেনি। আমরা তথ্য সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর