পারভেজ হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল 

পারভেজ হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল 
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য এক মাস সময় পেল সিআইডি। আগামী ৭ অক্টোবর প্রকিবেদন জমার নতুন দিন ধার্য করা হয়েছে।

সোমবার এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পুনরায় এ তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৪ আগস্ট মঙ্গলবার বাদীপক্ষের নারাজির আবেদনের শুনানি নিয়ে একই আদালত সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

গত বছরের ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।

এ ঘটনায় পরদিন বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ন কবীর মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন দুই তরুণীসহ ৯ জনকে অভিযুক্ত করে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন

অভিযোগপত্রের আসামিরা হলেন-মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মো. মাহাথির হাসান, মো. আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা ও রাকিব।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেন তদন্তকর্তা। সোবহান নিয়াজ ছাড়া অব্যাহতির সুপারিশ করা অন্যরা হলেন-মারুফ মিয়াজি হৃদয়, রিফাত, আলী, ফাহিম, সাকিব, নাসিম ও নিবির।

এই ৮ আসামির অব্যাহতির সুপারিশে নাখোশ হুমায়ন কবীর। তদন্ত সঠিক হয়নি মর্মে নারাজি দেন তিনি। ৪ আগস্ট মঙ্গলবার নারাজির বিষয়ে শুনানি হয়। বাদীপক্ষে মোহাম্মদ আবজাল হোসেন মৃধা মামলাটি অধিকতর তদন্তের প্রার্থণা করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলের হারুন-অর-রশীদ। শুনানি নিয়ে আদালত সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এদিকে, অভিযোগপত্রে বলা হয়েছে, হাসাহাসিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি মিটিয়ে দেন। ‘অপরাধ না করে’ও দুই তরুণীকে বোন ডেকে ক্ষমা চান পারভেজ। তবুও তার প্রাণ কেড়ে নেয় ঘাতকরা। ২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর