নড়াইলে মাদ্রাসা ছাত্র বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদ্রাসা ছাত্র বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
Advertisement
Advertisement

নড়াইল সদর উপজেলার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কালিয়া বাকরী এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি নড়াইলের ওই মাদ্রাসাটিতে শিক্ষকতা করতেন।

মামলায় এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদ্রাসায় গত বছরের ১০ ও ১১ জুলাই রাতে ওই ছাত্রকে আসামি তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন। পরে তার মা বাবাকে না বলার জন্য ভয় ভীতি দেখান।

শিশুটি তার মাকে জানায়, দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে নির্যাতন করেছেন। বিষয়টি জানাজানি হলে মিরাজ পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মিরাজ আলীকে আটক করে পুলিশে দেয়। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে সদর থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের দায়ের করা মামলায় আসামি মিরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর