শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৯৯৯ এ কল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৯৯৯ এ কল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
গ্রেপার শিক্ষক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল পেয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন মুসলিম নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. রফিকুল ইসলাম (২৮)। তিনি স্থানীয় তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, ১৭ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে আটকে রাখে স্থানীয়রা। পরে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ থেকে তাৎক্ষনিকভাবে ফতুল্লা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আল আমিন এবং বিষয়টি কলার সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য।

ঘটনাসূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রকে রাতের বেলায় মাদ্রাসার বাথরুমে নিয়ে মুখে গামছা দিয়ে বেঁধে বিভিন্ন ধরণের ভয়-ভীতি দেখিয়ে শিক্ষক রফিকুল ইসলাম বলাৎকার করেন। সংবাদ পেয়ে
ফতুল্লা থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় অভিযুক্ত মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর