সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারী মৃত্যু

সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারী মৃত্যু
নিহত আওয়াল শফি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় আওয়াল শফি (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন।

‎বুধবার বেলা একটার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কে নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।

‎জানা যায়, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আওয়াল শফি তার কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই কার্যক্রম শেষে নিজ বাড়ি বোয়ালী ফেরার পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎নিহত আওয়াল উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা।

‎এ বিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর