গাছে না ওঠায় শিশুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

গাছে না ওঠায় শিশুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
লক্ষ্মীপুরে শিশু রিশাদ হত্যা মামলায় গ্রেপ্তার আসামি রুবেল হোসেন। ছবি: পুলিশের সৌজন্যে
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে রসুলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রুবেল সদর উপজেলার চররুহিতা এলাকার বাসিন্দা। নিহত শিশু রিশাদ হোসেন একই এলাকার শাহেদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকালে রিশাদকে সুপারি পাড়তে গাছে উঠতে বলেন রুবেল। রিশাদ গাছে উঠতে না চাইলে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন। উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকালে নিহত শিশুর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, শিশু রিশাদ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad