‎ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

‎ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

‎ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাউছার আহমেদ রাতুল (১৭) ও মোঃ রাজু (২০)। কাউছারের বাড়ি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে। স্বজনরা জানান, মাত্র তিন দিন আগে কাউছারকে নতুন মোটরসাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা-মা।

স্থানীয়রা জানিয়েছেন, গোল্ডেন লাইন-এর একটি বাস যাত্রাপথে কাউছারের চলন্ত মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কাউছার ও তার বন্ধু রাজু গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, গোল্ডেন লাইন-এর একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad