জিম্মার শর্ত ভঙ্গ, আবার বন বিভাগে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

জিম্মার শর্ত ভঙ্গ, আবার বন বিভাগে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
Advertisement
Advertisement

জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’কে আবার বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সোমবার এক তথ্যবিবরণীতে মন্ত্রণালয় জানিয়েছে, গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে গত ১২ আগস্ট ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতি দুজন আলাদা ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছিল।

পরবর্তীতে তারা নির্ধারিত শর্ত যথাযথভাবে প্রতিপালন করছেন না বলে জানতে পারেন মন্ত্রী। পরে মন্ত্রী হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটি আবার বন বিভাগের হেফাজতে নেয়।

‘নিহার কলি’ নামের মাদি হাতিটিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এলাকা থেকে এবং ‘সম্রাট বাহাদুর’ নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্যপ্রাণী জিম্মায় দেওয়া হলে নির্ধারিত শর্ত প্রতিপালন না হলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে হাতি দুটি বন বিভাগের তত্ত্বাবধানে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হচ্ছে। সাফারি পার্কে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যদের মাধ্যমে হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

পরবর্তীতে সেগুলোকে হাতির জন্য নির্ধারিত শেডে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর