‘বাংলাদেশ সব বিভাগেই আমাদের ছাপিয়ে গেছে’

‘বাংলাদেশ সব বিভাগেই আমাদের ছাপিয়ে গেছে’
আউট হয়ে ফিরছেন প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে পরাজয়ের কোনো অজুহাত দেখাতে চান না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বরং বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, “বাংলাদেশ ক্রিকেটের সব বিভাগেই আমাদের ছাপিয়ে গেছে।”

কামিন্স বলেন, অস্ট্রেরিয়ার প্রস্তুতি ভালই ছিল। কিন্তু বাংলাদেশ খুব ভাল ক্রিকেট খেলেছে। টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল মন্তব্য করে অজি অধিনায়ক বলেন, শুরুতে পিছিয়ে পড়ে  লড়াইয়ে ফেরাটা কঠিন হয়ে গিয়েছিল।

প্রসঙ্গত, প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার আরও ব্যাট করা উচিত ছিল। বল হাতেও অস্ট্রেলিয়া ভাল করতে পারেনি। “আসলে কোনো কিছুই প্রত্যাশা মতো করতে পারিনি”- মন্তব্য করে কামিন্স বলেন, পরের ম্যাচের আগেই এনিয়ে ভাবতে হবে। অস্ট্রেলিয়াকে সব ক্ষেত্রেই উন্নতি করতে হবে। অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর ক্ষমতার কথাও মনে করিয়ে দেন তিনি।

বাংলাদেশের প্রশংসা করে কামিন্স বলেন, বাংলাদেশ ক্রিকেটের সব বিভাগেই অস্ট্রেলিয়াকে ছাপিয়ে গেছে। গোটা ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা ধৈর্য ও শৃঙ্খলা দেখিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর