তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, এনসিপির নেতা গ্রেপ্তার

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, এনসিপির নেতা গ্রেপ্তার
এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওই পোস্টের কারণে বগুড়ার বিএনপি নেতার করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বগুড়ার ডিবি পুলিশ। তাকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বগুড়া পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ওই পোস্টে তিনি লেখেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল। সেটা লেখা উচিত হয়নি বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল। পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেয়া হলো। এত কিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল! যে জুলুমে বিএনপি ১৬ বছর ধরে নিপীড়িত ছিল, আজ ক্ষমতার পালাবদলের পর তারা সেই একই চরিত্র দেখানো শুরু করেছে।’

সালাউদ্দিন তানভীরের সাময়িক অব্যাহতির নোটিশ। ছবি: সংগৃহীত

এর আগে, আপত্তিকর পোস্টের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। গত ৩১ জুলাই এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগেও গাজী সালাউদ্দীন তানভীরকে এনসিপি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকে অব্যাহতি দেওয়া হয়। পরে তিনি আবার দলে ফিরে আসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad