‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখাল আদালত

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখাল আদালত
‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেবিড ইমন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এবং তার তিন সহযোগীকে ফটিকছড়ি থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সায়মা আফরিন হিমার আদালত বুধবার এ আদেশ দেন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সহকারী পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফটিকছড়ি থানার তিনটি মামলার মধ্যে একটি অস্ত্র মামলা, যেখানে ডেভিড ইমন এজাহারভুক্ত আসামি। দ্বিতীয় মামলাটি নতুন করে করা হয়েছে। আর তৃতীয় মামলায় আগে গ্রেপ্তার হওয়া এক আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডেভিড ইমনের নাম উল্লেখ করেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, শুনানির সময় ডেভিড ইমনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলেও কোনো রিমান্ড আবেদন করা হয়নি। তবে আগামী রোববার রিমান্ড আবেদন করা হতে পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে এজাহারভুক্ত ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বায়েজিদ বোস্তামী থানায় তিনটি এবং বাকলিয়া, পতেঙ্গা ও হাটহাজারী থানায় একটি করে মামলা রয়েছে।  ডিজিটাল ডট নেটের কারর্যালয়ে (ডিডিএন) হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানা যেতে পারে।

এর আগে, সকালে এক সংবাদ ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছিলেন, ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad